ঢাকা | ২০ নভেম্বর ২০২৬ ইং | বঙ্গাব্দ

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

প্রকাশের তারিখ: নভেম্বর ১৮, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি: রাজধানী ঢাকার মহাখালীর জনবহুল সাততলা বস্তিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় আগুন লাগার খবরে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের বাসিন্দাদের মধ্যে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কয়েকটি স্টেশন থেকে একে একে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে।

প্রাথমিক পর্যায়ে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হতাহতের কোনো খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে  চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কমেন্ট বক্স