ঢাকা | ১৭ নভেম্বর ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

প্রকাশের তারিখ: নভেম্বর ১৭, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি মো. আব্দুর রহিম ভাঙ্গুড়া  পাবনা  প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় রবি মৌসুমে তেল ও ডালজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ভাঙ্গুড়া উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমের এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ ও উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হালিম-মাজহার নূর এবং ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমসহ অনেকে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী কৃষককে ১ কেজি সরিষা বীজ, ৫ কেজি মসুর বীজ, ৭ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো, উন্নত ফসল উৎপাদনে উৎসাহিত করা এবং রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচি স্থানীয় কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
কমেন্ট বক্স