ঢাকা | ১৯ অগাস্ট ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

প্রকাশের তারিখ: অগাস্ট ১৮, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি মো. আব্দুর রহিম ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. জীবন মন্ডল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১৬ আগস্ট) উপজেলার দহপাড়া গ্রামে অভিযান চালিয়ে জীবন মন্ডলকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করেন ডিএনসির কর্মকর্তারা।
ডিএনসি সূত্র জানায়, পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে ঈশ্বরদী টিম দহপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে জীবন মন্ডলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জীবন মন্ডল দহপাড়া গ্রামের মৃত সামাদ মন্ডলের ছেলে।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে জীবন মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গুড়া থানায় মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স