ঢাকা | ০৯ Jul ২০২৬ ইং | বঙ্গাব্দ

জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ: Jul ৯, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি: পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের তিন বিশিষ্ট ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের হাতে এই পদক তুলে দেন। অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

পদকপ্রাপ্ত ব্যক্তিগণ: এ বছর ব্যক্তি ক্যাটাগরিতে মোট তিনজন এই সম্মাননা পেয়েছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম জাতীয় পরিবেশ পদক লাভ করেছেন।

পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ: প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতেও তিনটি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টাস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এই গৌরবময় পদক অর্জন করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অবদানের জন্য প্রতিবছর এই রাষ্ট্রীয় পদক প্রদান করা হয়।

কমেন্ট বক্স