ঢাকা | ০৪ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

কদমতলীতে লাইটার কারখানায় আগুন, ৫ মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ: এপ্রিল ৪, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি :  রাজধানীর কদমতলীতে একটি লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে মরদেহগুলো বের করে আনা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত আগুনে দগ্ধ ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের অবস্থা এতটাই শোচনীয় যে সেগুলো নারী না পুরুষের তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

এর আগে দুপুরের দিকে কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৪৪ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
কমেন্ট বক্স