ঢাকা | ০৪ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

ট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল মালয়েশীয় জাহাজ

প্রকাশের তারিখ: এপ্রিল ৪, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি:- দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে মালয়েশীয় অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলের কাছে অবস্থান নেয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর এটি চট্টগ্রাম বন্দরে আসা দশম ডিজেলবাহী জাহাজ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর থেকে আরও একটি ডিজেলবাহী জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সেটিকে দ্রুতই ডলফিন জেটিতে এনে তেল খালাস প্রক্রিয়া শুরু করা হবে।

জাহাজটির স্থানীয় এজেন্ট নজরুল ইসলাম জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ ট্যাংকারে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে ৫ থেকে ৬ হাজার টন ডিজেল বহির্নোঙরেই ছোট জাহাজে (লাইটারিং) স্থানান্তর করতে হবে। দুটি ছোট ট্যাংকারের মাধ্যমে অন্তত দুই ট্রিপে এই কার্যক্রম সম্পন্ন করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী অপর একটি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ডলফিন জেটিতে খালাস শুরু করেছে। জাহাজটি আগামী রবিবার বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। বন্দরের তথ্য অনুযায়ী, বিদায়ী মার্চ মাসে মোট ৩৩টি জ্বালানি পরিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজ জ্বালানি তেল, ৮টি এলএনজি এবং ৯টি জাহাজ এলপিজি নিয়ে বন্দরে আসে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত বিরতিতে জ্বালানিবাহী এই জাহাজগুলো আসায় দেশের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
ট্টগ্রাম বন্দরে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল মালয়েশীয় জাহাজ,
কমেন্ট বক্স