ঢাকা | ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজা ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারী ৮, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি. মো. আব্দুর রহিম. (ভাঙ্গুড়া, প্রতিনিধি): পাবনা সার্কেলের  ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাচ বহর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিকেল আনুমানিক ৫টার দিকে   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী কার্যালয়ের ইন্সপেক্টর জনাব আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় ভাঙ্গুড়া থানার অন্তর্গত দিলপাশার ইউনিয়নের পাচ বহর গ্রামে।
এসময় পাচ বহর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. নুর আলম সাধু সরকার (৩৮)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময়  তার শোবার ঘরে  ওয়ারড্রবের মধ্যে  থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির স্বীকারোক্তি অনুযায়ী একই স্থান থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থ জব্দ করে আসামি মো. নুর আলম সাধু সরকারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গুড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান  মাদক ও নগদ অর্থ সহ গ্রেপ্তারকৃত নুর আলম সাধুকে রবিবার  দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স