বাংলার প্রতিচ্ছবি :মো. আব্দুর রহিম : ভাঙ্গুড়া প্রতিনিধি: "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ৬ষ্ঠ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ভাঙ্গুড়ার উদ্যোগে আলোচনা সভা ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আজগর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব। পরে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী, সনদপত্র এবং ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।