ঢাকা | ০৫ মে ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাংগুড়ায় এমপি আজগারের ইটের সলিং রাস্তার উদ্বোধন

প্রকাশের তারিখ: মে ৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি. মো. আব্দুর রহিম (ভাংগুড়া প্রতিনিধি) 
সোমবার ৪মে পাবনার ভাংগুড়া  উপজেলার খানমরিচ ইউনিয়নের মহিষবাথান লতিফ মোড় থেকে একটি গ্রামীণ রাস্তা টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড প্রকল্পের উদ্বোধন করেন পাবনা -৩ জামায়াতের এমপি মোহাম্মদ আলি আজগর। 

এমপি এ সময়ে বলেন পাবনা -৩ এর মানুষ আমাকে বিশ্বাস করে  ভোট দিয়েছেন। তাই মানুষের ভালোর জন্যই কাজ করবো ইনশাআল্লাহ। 
এমপি আরও বলেন, নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে আমার সাথে কাজ করার আহবান জানাচ্ছি।

  এমপি বলেন প্রত্যেকটি জনস্বার্থকে সমান ভাবে মূল্যায়ন করে উন্নয়নের পরিকল্পনা করতে হবে। সবার কল্যাণের  জন্য সড়ক,ব্রিজ,কার্লভার্ট নির্মাণ,বিলাঞ্চলে সাবমারসেবল রাস্তা,সেচের জন্য খাল খনন,অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস এই প্রকল্পগুলো তিনি গ্রহণ করে জনস্বার্থে কাজ করতে চান।

এ সময়  উপস্থিতি ছিলেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান খোকন,উপজেলা জামাতের আমির মো. মহির উদ্দিন গণমাধ্যম কর্মীগন ও আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স