ঢাকা | ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় পরমানন্দপুর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : মো.আব্দুর রহিম (ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধির)
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দিন।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক  সহকারী শিক্ষা অফিসার মো.কামরুল ইসলাম , বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে ও পরে শিক্ষার্থীদের দৌড়, লং জাম্প, বালিশ খেলা, চামচে ডিম দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।  সাংস্কৃতিক পর্বে ছিল কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও নাটিকা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন টা প্রাণবন্ত হয়ে ওঠে।এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাকি বিল্লাহ,ভাঙ্গুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান আনসারি, মেহেদী হাসান, সাখাওয়াত হোসেন,হাসিনুর রহমান ও সাংবাদিক আব্দুর রহিম সহ আরও অনেকে।


উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রাথমিক সহকারী  শিক্ষা অফিসার মো.কামরুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবকরা  জানান উপজেলার প্রত্যেকটা  প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাধ্যতামূলক করা উচিত।
কমেন্ট বক্স