ঢাকা | ০৪ মার্চ ২০২৬ ইং | বঙ্গাব্দ

আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন, কার কোন দায়িত্বে

প্রকাশের তারিখ: মার্চ ৪, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে মন্ত্রিসভার আট জন প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর ৩বি (আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করেছেন।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী মো. শরিফুল আলম আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন থেকে তিনি শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সুলতান সালাউদ্দিন টুকুকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের পরিবর্তে শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে এখন থেকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এখন থেকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ফারজানা শারমীন আগে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তিনি শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মো. নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজ এখন থেকে শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

কমেন্ট বক্স