ঢাকা | ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

নীলফামারীর জলঢাকায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশের তারিখ: জানুয়ারী ২৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে জলঢাকা থানার বালাগ্রাম ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রটি শুক্রবার (২৩ জানুয়ারি) আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে সেনাবাহিনী ও র‍্যাব নিয়মিতভাবে যৌথ গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে র‍্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল জলঢাকা থানার বালাগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জলঢাকা-ডালিয়া সড়কের পাকা রাস্তার পূর্ব পাশে আছির উদ্দিনের ছেলে মো. তোফাজ্জলের বাঁশ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের শপিং ব্যাগ উদ্ধার করে। ব্যাগটির ভেতর থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও র‍্যাবের এ ধরনের যৌথ অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
কমেন্ট বক্স