ঢাকা | ০৯ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলার রায়: ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ: এপ্রিল ৯, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
 বাংলার প্রতিচ্ছবি: জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন— পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার তথ্য ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে আদালত এই সর্বোচ্চ সাজার আদেশ দেন। এ ছাড়া আদালত বেরোবি শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে বেরোবি ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়াকে ১০ বছর এবং ছাত্রলীগের আরও ৫ নেতাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, নিরস্ত্র আবু সাঈদের ওপর সরাসরি গুলি চালিয়ে হত্যা করা ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এই রায়ের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রথম সারির শহীদ আবু সাঈদের পরিবার ন্যায়বিচার পেল বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

কমেন্ট বক্স