ঢাকা | ০৮ জুন ২০২৬ ইং | বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় জোড়া স্বর্ণপদক জিতলো বাংলাদেশের ফারহান সাইফ

প্রকাশের তারিখ: জুন ৮, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি : ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত দুটি পৃথক আন্তর্জাতিক উদ্ভাবন ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতায় অনন্য কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশের ১৪ বছর বয়সী তরুণ উদ্ভাবক ফারহান সাইফ। বিশ্বের ১৬টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে দুটি প্রতিযোগিতাতেই স্বর্ণপদক (Gold Medal) জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে সে।

​ফারহান সাইফ রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। সে মূলত ‘ড্রিমস অব বাংলাদেশ’ (Dreams of Bangladesh)-এর মাধ্যমে এই আন্তর্জাতিক মেধা লড়াইয়ে অংশ নেয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাকার্তায় আয়োজিত ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬’ (Innovation World Cup 2026) এবং ‘ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৬’ (International Invention & Innovation Competition 2026)-এ ফারহান তার অসাধারণ উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শন করে। বিশ্বের ১৬টি দেশের ৪৫৮ জন প্রতিভাবান উদ্ভাবক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা দুটি অনুষ্ঠিত হয়। সেখানে ফারহানের প্রকল্প দুটি বিচারকদের উচ্চ প্রশংসা কুড়ায় এবং উভয় প্রতিযোগিতাতেই সে শ্রেষ্ঠত্ব বজায় রেখে দুটি স্বর্ণপদক অর্জন করে।

​এই অভাবনীয় সাফল্যের মাধ্যমে ফারহান সাইফ শুধু তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামই উজ্জ্বল করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

​খবরটি ছড়িয়ে পড়ার পর ফারহানকে তার শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ফোরাম থেকে অভিনন্দন জানানো হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, আন্তর্জাতিক মঞ্চে কিশোর ফারহানের এই অসামান্য অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক গবেষণা ও নিত্যনতুন উদ্ভাবনের ক্ষেত্রে আরও বেশি অনুপ্রাণিত ও আগ্রহী করে তুলবে।

কমেন্ট বক্স