ঢাকা | ১৫ মার্চ ২০২৬ ইং | বঙ্গাব্দ

ছক্কা মেরে তানজিদের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি

প্রকাশের তারিখ: মার্চ ১৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: তৃতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৭ ওভারে ১৯৭/৩ (লিটন ১৬*, হৃদয় ২*; সাইফ ৩৬, শান্ত ২৭, তানজিদ ১০৭)

শুরু থেকে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছিলেন তানজিদ হাসান। তার আগ্রাসী ব্যাটিংয়েই বাংলাদেশ দ্রুত গতিতে রান তুলেছে। তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৩৬.২ ওভারে তাকে ১০৭ রানে থামিয়েছেন আবরার আহমেদ। কাট করতে গিয়ে শাহীনের কাছে ক্যাচ দেন তানজিদ। তার ১০৭ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছয়। 


ছক্কা মেরে তানজিদের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি

শুরু থেকে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মূলত ওপেনার তানজিদ হাসান। তার আগ্রাসী ব্যাটেই বাংলাদেশ ৩৩ ওভারে ২ উইকেটে ১৭৭ রান তুলেছে। যার মধ্যে একশ রান করেছেন তানজিদ। তিনি ৯৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। 

শান্তকে ফেরালেন রউফ

সাইফ হাসানের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়েও জুটি গড়েন তানজিদ হাসান। প্রান্ত আগলে মূল দায়িত্বটা পালন করছেন তিনি। তবে ২৯.২ ওভারে শান্তকে এলবিডাব্লিউতে ফিরিয়ে ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন হারিস রউফ। রিভিউ নিয়েও লাভ হয়নি। শান্ত ৩৪ বলে ৩ চারে করেছেন ২৭ রান।   

১০৫ রানের ওপেনিং জুটি ভাঙলো সাইফের বিদায়ে

সাইফ হাসান ও তানজিদ হাসান মিলে দারুণ শুরু এনে দিয়েছিলেন। দুই ওপেনারের ব্যাটে ১৮ ওভারেই স্কোরবোর্ডে জমা হয় ১০৫ রান। দুজনের মধ্যে বেশি আগ্রাসী ছিলেন তানজিদ। তবে ১৮.১ ওভারে আক্রমণাত্মক হওয়ার মাশুল দিয়েছেন সাইফ। শাহীনের বলে এগিয়ে এসে বড় শট খেলতে গিয়ে ৩৬ রানে বোল্ড হয়েছেন তিনি। সাইফের ৫৫ বলের ইনিংসে ছিল ৩টি চার।  

তানজিদের ফিফটিতে ছুটছে বাংলাদেশ

টস হেরে ব্যাট করতে নামলেও দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। ওপেনিং জুটিতেই ১৭ ওভারে যোগ করেছে ৯৬ রান। সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান। ৪৭ বলে তুলে নিয়েছেন ক্যারিয়াারের ষষ্ঠ ফিফটি। অপরপ্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন সাইফ হাসানও।  

মিরপুরে আজ রবিবার সিরিজ নির্ধারণী লড়াই। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে অবশ্য টস জিততে পারেনি বাংলাদেশ। আগের দুই ম্যাচে টস জিতলেও শেষ ওয়ানডেতে টস হেরেছে। তাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।  

এক ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ব্যাক-টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে পুরোপুরি অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিক দল। বাংলাদেশের ওপর আধিপত্য দেখিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশও ১১৪ রানে গুটিয়ে যায়। আর ১২৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে শাহীন আফ্রিদির দল

একাদশে কারা:
গত ম্যাচে চোট পাওয়ায় ছিটকে গেছেন হুসেইন তালাত। জায়গা হয়নি শামিল হুসেইনেরও। দলটায় পরিবর্তন তিনটি। মোহাম্মদ ওয়াসিমের জায়গায় এসেছেন আবরার আহমেদ। অভিষেক হচ্ছে গাজী ঘোরি ও সাদ মাসুদের। বাংলাদেশ অবশ্য পরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। 

পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, হারিস রউফ।
কমেন্ট বক্স