প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

বাংলার প্রতিচ্ছবি. মো. আব্দুর রহিম (ভাংগুড়া প্রতিনিধি) পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক শিশুর লিচুর বিচি গলায় আটকে মৃত্যু হয়েছে।
জানাযায় মঙ্গলবার (১২ মে) পাবনা জেলার ভাংগুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে শিশুটি মারা যায়।
পরিবারের তথ্য দেওয়া মতে জানা যায়, বাড়ির উঠানে পড়ে থাকা লিচুর বিচি শিশুটি মুখে দেয়। এবং বিচিটি তার গলায় আটকে যায়। বিচিটি গলায় আটকে যাওয়ার কারণে শিশু টি ছটপট করতে থাকে পরিবারের লোকজন বুঝতে পেরে তা বের করার জন্য চেষ্টা করে।অনেক চেষ্টা করে বের করতে পারে না তখন গুরুতর অবস্থায় শিশু টি কে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার আরাফাত ইসলাম বলেন শিশুটি অনেক আগেই মারা গিয়েছে মানে হাসপাতালে আনার আগে মৃত্যুবরণ করেছে শিশুটি। মৃত্যুবরণ করা শিশুটির নাম হলো হোসাইন বয়স সাত মাস শিশুটি হরিহরপুর গ্রামের মাসুদ হোসেনের ছেলে।
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম শিশুটির মৃত্যু বিষয়ে বলেন ঘটনাটি খুবই দুঃখজনক এবং শোকাবহ।তিনি আরও বলেন এরকম ঘটনা যেন আর না ঘটে তাই পরিবারের সবাই কে সচেতন হতে হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি