প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 10, 2026 ইং
ভাঙ্গুড়ায় ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য দিয়ে নকল দুধ তৈরি

বাংলার প্রতিচ্ছবি. মো. আব্দুর রহিম (ভাংগুড়া পাবনা) : পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমানিষা ইউনিয়নের শাহানগর গ্রামের মো. সাখায়আত আলীর চিলিং সেন্টারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নকল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করে ভাংগুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। অভিযানের সময় নকল দুধ তৈরির সময় ব্যবহৃত ভেজাল দুধ ৭০০ কেজি সহ ৭৩ কেজি জেলি এবং কাস্টিক সোডাসহ অনেক ধরনের সরঞ্জাম উদ্ধার করে ভাংগুড়া প্রশাসন।
জানা যায়, মোঃ সাখায়আত আলী বহু দিন ধরে নকল দুধ তৈরি করে আসছে ও বাজারজাতকরন করে আসছিলো। গোপনে খবর পেয়ে ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এর নেতৃত্বে অভিযান করে ৭৩ কেজি জেলি ও ৭০০কেজি নকল দুধসহ হাতেনাতে ধরে ফেলে এবং তা সব বাজেয়াপ্ত করে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনার পর ভাঙ্গুড়া নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান অভিযুক্ত সাখায়আত আলীকে এক বছরের কারাদণ্ড করা হয় সাথে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়। এবং তার চিলিং সেন্টারের কর্মচারী সুমনকেও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সাকায়আত আলী হলো চাটমোহর উপজেলার সেনগ্রামের মৃত আকবর আলীর ছেলে ও সুমন ভাঙ্গুড়া উপজেলার শাহানগর গ্রামের জমশেদ আলীর ছেলে।
এ সময় ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানায়, অনেক দিন থেকেই সাখায়আত আলি নকল দুধ তৈরি করে আসছিলো। গোপন সংবাদ পেয়ে এই অভিযান পরিচালনা করি,ও বিপুল পরিমাণ নকল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করি।
তিনি আরো জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি