প্রিন্ট এর তারিখঃ May 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2026 ইং
ওয়াকফ সম্পত্তির আয় জনকল্যাণে ব্যয় করার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলার প্রতিচ্ছবি: দেশের ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে তার আয় জনকল্যাণমূলক কাজে ব্যয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি অনৈতিকভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই।
প্রধানমন্ত্রী এই সম্পত্তির পবিত্রতা রক্ষা এবং বেদখল রোধে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়ার কথা জানান। বৈঠকে ধর্মমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি