প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
উন্নয়ন কাজের গতি বাড়াবে জেলা প্রশাসক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলার প্রতিচ্ছবি: আগামী দিনের উন্নয়ন কাজের গতি বাড়াতে এবং চলমান প্রকল্পগুলো সঠিকভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এই সমন্বয় আগামীতে কাজের গতি আরও ত্বরান্বিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সময়ে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বর্তমানে কী ধরনের কাজ করছে এবং ভবিষ্যতে তাদের পরিকল্পনা কী, সে বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য নেওয়া ‘৩০ হাজার বীর নিবাস’ প্রকল্পটি চলমান থাকবে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া সরকারের এই অগ্রাধিকারমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়।
সম্মেলনের এই বৈঠকে জেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি