প্রিন্ট এর তারিখঃ Apr 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের পুরস্কার বিতরন

বাংলার প্রতিচ্ছবি. মো. আব্দুর রহিম (ভাঙ্গুড়া প্রতিনিধি) : ভাঙ্গুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ২৭ এপ্রিল সন্ধ্যায় বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ফাইনাল খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময় শেষে বিজয়ী বালিকা দল এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরমানন্দপুর প্রাথমিক বিদ্যালয় ০২ , ও রানারআপ ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয় ০১, এবং বালক দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় চরভাঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০১ এবং রানারআপ হয় বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ০
উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী ও স্থানীয় জনপ্রতিনিধি পাবনা ৩ এমপি অধ্যাপক আলি আজগার এবং গনমাধ্যমকর্মিগন, ও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষককেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের খেলার আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি