প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 5, 2026 ইং
ভাঙ্গুড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

বাংলার প্রতিচ্ছবি, আব্দুর রহিম. (পাবনার ভাংগুড়া) :উপজেলা প্রশাসনের আয়োজনের মধ্যে দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন হয়েছে।
শনিবার ২৫ এপ্রিল সকাল ৯ ঘটিকায় ভাংগুড়া উপজেলা পরিষদ চত্বরে ভাংগুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পাবনা-৩ সংসদ সদস্য অধ্যাপক আলী আজগর।
আরও উপস্থিতি ছিলেন এই টুর্নামেন্টে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলি, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং একটি প্রদর্শনী ম্যাচের মাধ্যমে খেলার সূচনা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ গড়ে তোলে।
টুর্নামেন্টটি কয়েক দিনব্যাপী চলবে এবং ফাইনাল খেলার মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি