প্রিন্ট এর তারিখঃ Mar 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 22, 2026 ইং
ভাঙ্গুড়ার এমপি আলী আজগারের বালিশ খেলায় অংশগ্রহণ

বাংলার প্রতিচ্ছবি :আব্দুর রহিম (ভাঙ্গুরা পাবনা) :স্থানীয় সূত্রে জানা যায় পাবনা জেলার ভাঙ্গুরা থানা অন্তর্গত ভবানীপুর গ্রামে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ক্রিকেট ও বিভিন্ন সাংস্কৃতিক খেলাধুলার আয়োজন করা হয়। ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন ভবানীপুর মধ্যপাড়া ও ভবানীপুর ভাটোপাড়া। এ খেলাধুলার অংশ হিসেবে পাবনা ৭০
৩ ভাঙ্গুরা এমপি আলী আজগর সাহেব কে দাওয়াত দিলে এমপি মহোদয়ও এখানে বিভিন্ন খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরবর্তীতে বিজয়ি দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্থানীয় জনগণ বলেন এ এমপি মহোদয় একেবারে সহজ সরল, যে কোন জনগন যখন তখন ডাকলে তখনই তাহাদের ডাকে ছাড়া দিয়ে এমপি মহোদয় হাজির হয়ে যান তাদের কাছে এবং তাদের সাথে মিশে যান। তাহার কাছে ধনী গরিব ভিখারি কেউ আলাদা নয়। তাই তো এমপি মহোদয় নিজে সেই কৈশোরে ফিরে গিয়েছেন এবং খেলাধুলায় অংশগ্রহণ করেছেন এমপি মহোদয় পাবনার স্থানীয় নাম বালিশ খেলায় অংশগ্রহণ করেছেন এবং এই খেলায় অংশগ্রহণ করে তিনি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি কান্না কন্ঠে বলেন সত্যিই আজকে আমি এতটাই আনন্দিত হয়েছি মনে হয় আমি সেই শৈশব কৈশোরে পড়ে আছি মনে হয়নি আজ আমি এতটা বয়স পার করে এসেছি।
আরো বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে আপনাদের পাশে সুখে দুখে থাকতে পারি। এমপি মহোদয় এই খেলায় অংশগ্রহণ করায় স্থানীয় জনগণও খুবই আনন্দিত হয়েছেন। এই খেলা ধুলা ও সাংষ্কৃতি অনুষ্ঠানে এমপি মহোদয় কে সার্বিক সহযোগীতা প্রদান করেন ভবানীপুরের কৃতি দুই সন্তান নাঈম ও হামিদুল ইসলাম।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি