প্রিন্ট এর তারিখঃ Mar 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 19, 2026 ইং
ভাঙ্গুড়ায় এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের গরিব দুঃখীদের সাথে ইফতার মাহফিল

বাংলার প্রতিচ্ছবি : মো.আব্দুর রহিম
(ভাঙ্গুড়া প্রতিনিধি) : পাবনার ভাংগুড়ায় এসএসসি 2000 ব্যাচের স্মরণীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। জানা যায় পাবনা জেলার ভাঙ্গুরা থানা অন্তর্গত ভাঙ্গুরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা এই ইফতার ২৯ রমজান রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত করেছে। এই ইফতার মাহফিলে সকল ধর্মের বন্ধুরাই ছিল। প্রায় শতাধিক বন্ধুবান্ধব একত্র হয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। শুধু তাহারাই ইফতার করেননি সাথে অসহায় গরীব দুঃখী ও মিসকিনদের সাথে নিয়ে একএে ইফতার করেছেন।
এখানে মুসলমান সম্প্রদায়ের জন্য সাদা পোলাও গরুর গোস্ত খাশির কলিজা দিয়ে ডাল বুনো ও সাথে কোক দই খেজুর শসা আর অন্যান্য ধর্মের বন্ধুদের জন্য খাসির গোশত আর সব খাবার একই রকম।
এই এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা শুধু ভাঙ্গুড়া নয় এটা সারা বাংলাদেশ ব্যাপী বন্ধুরা সব একত্রে হয়ে বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয় এই শিক্ষার্থীরা প্রতিবছর লিজেন্ড মেট আপ নামে প্রতিবছর ঢাকাতে সারা বাংলাদেশ থেকে ৬৪ জেলার বন্ধুদের নিয়ে মিলনমেলার আয়োজন করেন। এবং প্রত্যেক বিভাগীয় শহর গুলোতেও প্রতিবছর একবার করে বন্ধুদের মিলনমেলা করা হয়। জেলা পর্যায়ে করা হয় এবং থানা পর্যায়েও বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত করে এখানে সব বন্ধুরা প্রতিবছর বর্ষাকালে নৌকা ভ্রমনের আয়োজনও করেন এবং যেকোনো গরিব দুঃখী বন্ধু-বান্ধবের পাশেও এনারা দাঁড়ান শুধু বন্ধু-বান্ধবদের পাশে না অসহায় ব্যক্তিদের পাশে ও ঢাল হিসেবে তাহারা কাজ করে থাকেন সাহায্য ও সহযোগিতা দিয়ে। 2000 সালের এসএসসি বন্ধুদের এরকম মিল মহব্বত দেখে এলাকায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এসএসসি অন্যান্য ব্যাচের ও এরকম আয়োজন করার চেষ্টা করছেন।

বাংলাদেশ তথা সব জায়গায় যেকোনো গরিব-দুঃখী অসহায় ব্যক্তি যে কোন বিপদে পড়লে টাকা-পয়সাও অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করে থাকেন। এই এসএসসি 2000 ব্যাচের বন্ধুবান্ধব শীতের সময় শীতবস্ত্র ও বন্যায় বন্যার্তদের যে কোন ক্ষতিগ্রস্ত বা অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। এই এসএসসি ২০০০ ব্যাচের সকল ছাত্র-ছাত্রী অসহায় ব্যক্তিদের পাশে থেকে অনেক আলোরোন সৃষ্টি করেছেন বাংলাদেশের সব জায়গায় আনাচেকানাচে ছরিয়ে ছিটিয়ে আছে এই বন্ধুরা। যেকোনো বিপদ আপাদের সময় সব ধরনের সাহায্য সহযোগিতা সবাই করে থাকেন বা নিজেও সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন। ভাঙ্গুড়ায় ২০০০ ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের উদ্যোগে এরকম আয়োজন প্রতিবছর হয়। এই আয়োজন সবার মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয় বলে মনে করেন সবাই।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি