প্রিন্ট এর তারিখঃ Mar 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
ভাংগুড়ায় নকল দুধ বানাতে ছেলেকে সাহায্য করায় মা কে জরিমানা

বাংলার প্রতিচ্ছবি : মো.আব্দুর রহিম
ভাংগুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা ভবানীপুর পশ্চিমপাড়ায় মৃত নুরুল ইসলামের বাড়িতে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট মিজানুর রহমান ওসি তদন্ত মো. আরিফুল ইসলাম অভিযান চালিয়ে
সেখানে নকল দুধ তৈরির উপকরণ পান। এবং নকল দুধ তৈরির জন্য খুশি খাতুন কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তার ছেলে জিসান নকল দুধ তৈরির সঙ্গে জড়িত ছিল, তবে অভিযান শুরুর আগেই পালিয়ে যায়। ৬০০ লিটার জেলি, ১২০০ লিটার সরবিটল, ৬০০ লিটার সয়াবিন তেল, ৪০০ লিটার পামওয়েল
এগুলোর মূল্য ৩.৫ লাখ টাকা হবে এবং জব্দকৃত জেলি-সরবিটল ধ্বংস করা হয়েছে আর বাকি উপকরণ গুলো বিক্রি করে সরকারি কোষাগারে জমা হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি