প্রিন্ট এর তারিখঃ Jun 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 8, 2026 ইং
ভাঙ্গুড়ায় পৃথক পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু।

বাংলার প্রতিচ্ছবি :মো. আব্দুর রহিম
ভাংগুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রেনে কেটে ও পানিতে ডুবে তানহা নামে শিশু মারা গিয়েছে। শিশুটির বয়স আনুমানিক ১৮ মাস। অন্য দিকে ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবক মারা গিয়েছেন। যুবকের বয়স আনুমানিক ৪২ বছর। রাজশাহী - ঢাকা রেলপথে ভাংগুড়া উপজেলার ভাংগুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় অজ্ঞাত একটি যুবক ট্রেনে কাটা পরে। তার পরিচয় জানা যায়নি। অপরদিকে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিসা ইউনিয়নের মৌহাট গ্রামে নিজের বাড়িতে পানি রাখার চারিতে ডুবে শিশুটি মারা যায়।
সে রাসেল রানার ছেলে। ভাংগুড়া থানার কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় মারা যাওয়া যুবকের মৃত্যু বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশ কে জানানো হয়েছে।এবং পানিতে ডুবে মারা যাওয়া শিশুর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি