প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2026 ইং
পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাংলার প্রতিচ্ছবি: মো. আব্দুর রহিম (ভাংগুড়া, পাবনা প্রতিনিধি): পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা গ্রামে পানিতে ডুবে হাসান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসান বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে জলাশয়ে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে অনুসন্ধান শুরু করেন। পরে স্থানীয় লোকজন জলাশয় থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসান ভেড়ামারা গ্রামের বাসিন্দা আসাদুলের ছেলে।
ঘটনার খবর পেয়ে পাবনা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহত শিশুর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি