প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 26, 2026 ইং
ভাঙ্গুড়ায় শিক্ষক জাহানারার মৃত্যুতে গভীর এমপির শোক প্রকাশ

বাংলার প্রতিচ্ছবি: আব্দুর রহিম (ভাংগুড়া পাবনা) : স্থানীয় সূত্রে জানা যায় কুমড়া ডাঙ্গা নিবাসী আব্দুর রাজ্জাক খান বিশিষ্ট ব্যবসায়ী তাহার সহধর্মিনী জাহানারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি শরৎ নগর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। জাহানারা বেগম ছিলেন মাওলানা মোহাম্মদ আলি আজগার পাবনার এমপি মহোদয়ের স্কুল জীবনের বান্ধবী ও একই সাথে দুজন শরত নগর সিনিয়র ফাজিল মাদ্রাসায় চাকরি করতেন। চিকিৎসাধীন অবস্থায় তাহার ছেলে রাসেলের নাটোরের বাসায় মৃত্যু বরণ করেন।

জাহানারা ম্যাডামের জানাযার নামাজ বেলা 11 ঘটিকার সময় প্রথম জানাজার নামাজ পড়ানো হয় শরত নগর সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা। এবং দ্বিতীয় জানাযার নামাজ পড়ানো হবে বেলা ১২ ঘটিকার সময় কৈ ডাঙ্গা কবরস্থান মাঠ প্রাঙ্গনে। জানাজায় উপস্থিত ছিলেন শরৎ নগর সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ, আরো উপস্থিত ছিলেন জামাতের এমপি মাওলানা আলী আজগার মহোদয়, অ্যাডভোকেট মুজিবুর রহমান,বিএনপি নেতা হুমায়ুন কবির এবং বিএনপি'র ও জামাতের নেতা-নেত্রীবৃন্দ এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমপি আলী আজগার তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি বলেন, শৈশবের বন্ধুত্ব মানুষের জীবনে একটি বিশেষ স্মৃতি হয়ে থাকে, যা কখনো ভোলার নয়। এই মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।
আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন—এই দোয়া করেন তিনি।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি