প্রিন্ট এর তারিখঃ Feb 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 31, 2026 ইং
মোংলায় ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

বাংলার প্রতিচ্ছবি: প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় ট্রেন দুর্ঘটনায় বাবুল শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (তারিখ) দুপুর আনুমানিক ১টার দিকে মোংলা ইপিজেড সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেন মোংলা রেল স্টেশন এলাকার কাছে পৌঁছালে অসাবধানতাবশত ওই ব্যক্তি দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল শেখ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা গ্রামের বাসিন্দা। তিনি আশরাফ আলী শেখের ছেলে বলে জানা গেছে।
মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুর আলম গাজী জানান, প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুল শেখ মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি